× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:৪৭ এএম

ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১০:৪৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় ভোর থেকেই ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর শুরু হয়েছে বৃষ্টি, যা দিনভর থেমে থেমে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, ঢাকায় সারাদিন বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নাও মিলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ক্রড

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আরও এক থেকে দুই দফা মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় দুপুরের মধ্যে একাধিক দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!