× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:২২ এএম

দুই জাতীয় দৈনিকে হামলা, হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৭:২২ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে দেশের শীর্ষ দুই গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। বিক্ষুব্ধ জনতা শুধু হামলা-ভাঙচুর করেই থেমে থাকেনি, দুটি প্রতিষ্ঠানের ভবনেই আগুন ধরিয়ে দেয়। 

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই সহিংসতা ও সাংবাদিকদের ওপর আঘাতকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড ভয়াবহ। আগস্টের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী ও গায়ক-গায়িকারা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ফেরানোর জন্য তৎপর হতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!