× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৫৪ এএম

নাইজেরিয়ায় মুক্তি পেল অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৫৪ এএম

ক্যাথলিক আবাসিক স্কুল । ছবি- সংগৃহীত

ক্যাথলিক আবাসিক স্কুল । ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার প্রদেশে ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহরণ হওয়া আরও ১৩০ ছাত্রকে উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনাকে দেশটির ইতিহাসে ‘ভয়াবহ অপহরণের’ একটি মন্তব্য করে উদ্ধারের ঘটনাকে বিজয় ও মুক্তির মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে ফেডারেল সরকার। 

গত মাসের ২১ নভেম্বর সশস্ত্র বন্দুকধারীরা ক্যাথলিক স্কুলে হানা দেয়। এর পর থেকেই নিখোঁজ ছিল ৩১৫ শিক্ষার্থী ও স্কুলকর্মীরা।  তবে চলতি মাসের শুরুতে ১০০ জনকে মুক্তি দেওয়া হয়। তবে আসলেই সবাই মুক্ত হয়েছে কি না, তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। কারণ, কয়জন অপহরণের শিকার হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। 

ঘটনার সময়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। আর অনেকের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তাদের খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তাই ধারণা করা হচ্ছে, দুই দফায় সবাইকেই মুক্তি দেওয়া হয়েছে। 

এটি দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে লক্ষ্যভিত্তিক হামলার সর্বশেষ ঘটনা। নভেম্বরের আগে কয়েক দিনের মধ্যে আরও কিছু স্কুল ও চার্চে অপহরণ ও হত্যাকাণ্ড ঘটেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!