× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:২৭ পিএম

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে যে ব্যক্তির নাম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০২৫ সালে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহ মূলত রাজনীতি, প্রযুক্তি, বিনোদন ও ক্রীড়াঙ্গনের বিখ্যাত ব্যক্তিদের ঘিরেই ছিল। প্লেয়ার্স টাইমের অনলাইন ডাটা বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তির তালিকার শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুগলে তার নাম মাসে গড়ে প্রায় ১ দশমিক ৬ কোটি বার খোঁজা হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ গবেষণা এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে তার কর্মকাণ্ডের কারণে তাকে ঘিরে মাসে প্রায় ১ দশমিক ১ কোটি সার্চ হয়েছে। এই দুই ব্যক্তির অবস্থানই দেখিয়ে দেয়, বৈশ্বিক রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে এখনো যুক্তরাষ্ট্রের প্রভাব কতটা দৃঢ়।

এবারের তালিকায় সংগীত শিল্পের তারকাদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়েছে। শীর্ষ ১০ ব্যক্তির মধ্যে অর্ধেকই সংগীত জগতের প্রতিনিধি। টেলর সুইফট, সাবরিনা কার্পেন্টারসহ কিছু সমসাময়িক তারকা এবং প্রয়াত র‌্যাপার এক্সএক্সএক্সটেনটাসিওনও তালিকায় স্থান পেয়েছেন। স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রসার ও বিশ্বব্যাপী ফ্যানবেজ সংগীতশিল্পীদের জনপ্রিয়তা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চলচ্চিত্র ও টেলিভিশনের তারকারাও পিছিয়ে নেই। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের কারণে বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রীদের বৈশ্বিক দর্শকের নজরে আসার প্রভাব সার্চ সংখ্যায় দেখা গেছে।

ক্রীড়াঙ্গনে পরিচিত খেলোয়াড়রাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও সবচেয়ে বেশি সার্চ হওয়া ক্রীড়াবিদদের একজন। নতুন চমক হিসেবে শীর্ষ সার্চ তালিকায় স্থান করেছেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল।

ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং বিভিন্ন আলোচিত অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সার্চ বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন। বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘমেয়াদী জনপ্রিয়তার চেয়ে হঠাৎ ঘটে যাওয়া বড় ঘটনা বা সংবাদই বেশি সার্চ বাড়িয়েছে।

ভৌগোলিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি সার্চ হওয়া ১০০ ব্যক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য স্পষ্ট। শীর্ষ ১০ জনের মধ্যে ছয়জনই আমেরিকান। তবে দেশভেদে আগ্রহের ধরন ভিন্ন। স্পেনে টেনিস খেলোয়াড়রা, ব্রাজিলে ফুটবলাররা, আর জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক নেতারা সবচেয়ে বেশিবার সার্চ হয়েছেন।

সূত্র: গালফ নিউজ

Link copied!