× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:০৩ এএম

ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষকের নাম রাও দানিশ আলি। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এবিকে উচ্চ বিদ্যালয়ে ১১ বছর ধরে কম্পিউটার সায়েন্স পড়াচ্ছিলেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে রাও দানিশ আলি নামের ওই শিক্ষক দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়।

হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে, তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা। এরপর দানিশ রাওকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত পাশে থাকা জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক দানিশ।

এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই হত্যাকাণ্ডের ঘটনা এমন দিনে ঘটল, যেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উত্তরপ্রদেশের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!