× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩১ এএম

নতুন বছর ঘিরে তুরস্কে হামলার পরিকল্পনা আইএসের, আটক শতাধিক সন্দেহভাজন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩১ এএম

ইস্তাম্বুল শহরের রাস্তায় জনগণ। ছবি : সংগৃহীত

ইস্তাম্বুল শহরের রাস্তায় জনগণ। ছবি : সংগৃহীত

তুরস্কে ক্রিসমাস ও নববর্ষের অনুষ্ঠানে হামলার পরিকল্পনাকারী সন্দেহভাজন শতাধিক আইএস সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তাম্বুলের ১২৪ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানান শহরের প্রধান প্রসিকিউটর। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি এবং ‘সংগঠনের নথি’ জব্দ করা হয়।

কর্মকর্তাদের বরাতে জানানো হয়, এই সপ্তাহে তুরস্কজুড়ে, বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল আইএস সমর্থকরা।

সরকারি বিবৃতিতে বলা হয়, ১১৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও ২২ জনকে ধরতে অভিযান চলছে। কৌঁসুলির দপ্তর জানায়, আটক ব্যক্তিরা তুরস্কের বাইরে অবস্থান করা আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

এদিকে আটকের ঘোষণার দুদিন আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় সন্ত্রাসী এই গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান চালায় তুরস্কের গোয়েন্দা সংস্থা। অভিযানে আইএসের ওই অঞ্চলের শাখায় শীর্ষ পদে থাকা এক তুর্কি নাগরিককে আটক করা হয়। বেসামরিক মানুষের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিবিসি বলছে, আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলো নিয়মিত অভিযান চালিয়ে থাকে। দেশটির সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) সীমান্ত রয়েছে এবং সেখানে এখনও বিভিন্ন এলাকায় আইএস সক্রিয় রয়েছে বলে মনে করা হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তুর্কি সরকারের বেশ ঘনিষ্ঠ এবং তিনি আইএসের অবশিষ্ট অংশ নির্মূলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

এর আগে তিন মার্কিন নাগরিক হত্যার প্রতিশোধ হিসেবে গত শুক্রবার সিরিয়াজুড়ে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুর দিকে আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!