× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:০৬ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:০৬ পিএম

খালেদা জিয়া ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

খালেদা জিয়া ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তায় বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্যতম জননেত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি তার বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান স্মরণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!