× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:২৮ পিএম

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:২৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এবার বছরের শুরুতেই দেখা মিলছে সুপারমুনের। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উঠবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে।

বিজ্ঞানীদের মতে, পূর্ণিমার সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে, তখন তাকে বলা হয় সুপারমুন। চাঁদের এই সবচেয়ে কাছের অবস্থানকে বলা হয় পেরিজি। ২০২৬ সালের ৩ জানুয়ারি দেখা যাবে পূর্ণ উলফ সুপারমুন। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬২,৩১২ কিলোমিটার দূরে থাকবে। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, চলতি বছরে মোট তিনটি সুপারমুন দেখা যাবে। জানুয়ারির এই সুপারমুনের পর পরবর্তী দুটি সুপারমুন দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে। আগামীকালের মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে। 

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। নতুন বছরের শুরুতে এই মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা।

রূপালী বাংলাদেশ

Link copied!