× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

ওরা আমাদের দমিয়ে রাখতে পারবে না : পাদ্রিনো লোপেজ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ

দেশজুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

শনিবার (০৩ জানুয়ারি) স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় লোপেজ বলেন, ভেনেজুয়েলা ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের’ মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীসহ দেশের সব সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ‘তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

ভেনেজুয়েলা সরকার আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগ এনে একে ‘সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে। এর পরই দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও গভীর হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!