× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:০১ পিএম

মাদুরো ও তার স্ত্রীর ‘জীবিত থাকার প্রমাণ’ চাইল ভেনেজুয়েলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালানোর পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে মাদুরো ও তার স্ত্রীর ‘জীবিত থাকার প্রমাণ’ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

রাষ্ট্রীয় টিভি ভিটিভিতে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও ফাস্ট লেডি সিলিয়া ফ্লোরেস বেঁচে আছেন আমাদের এমন তথ্য জানানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি।’

এরআগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’ তবে মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এমনকি তারা জীবিত আছেন নাকি মারা গেছেন সেটিও বিস্তারিত জানাননি তিনি।

তিনি আরও জানান, ‘এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।’

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে যুক্তরাষ্ট্রের এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে তিনি দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

দেশটির সামরিক বাহিনী প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।’

শহরের একাধিক স্থানে চালানো এই হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করে তিনি আরও জানান, মার্কিন বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!