× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:৩১ এএম

বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করে দিল প্রতিরক্ষাবাহিনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০২:৩১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই এটি বাতিল করে দিয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত শনিবার (৩ জানুয়ারি) এ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। সাবেক প্রেসিডেন্ট পল হেনরি সানদাওগো দামিবার অনুসারীরা এ পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে বুরকিনা ফাসোর স্থানীয় সংবাদমাধ্যম।

পরিকল্পনার ব্যাপারে জানতে পেরে ওই দিন রাতেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে দামিবার ঘনিষ্ঠ একজন রয়েছেন। তাকে অভ্যুত্থান চেষ্টার মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করা হচ্ছে।

দামিবা ২০২২ সালে স্বল্প সময়ের জন্য বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন। তাকে বর্তমান প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিমের নেতৃত্বে ক্ষমতাচ্যুত করা হয়।

সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ সাউথ আফ্রিকা জানিয়েছে, সঠিক সময়ের গোয়েন্দা তথ্যের কারণে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।

অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে, অভ্যুত্থান পরিকল্পনাকারীদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছে। তারা প্রথমে গুরুত্বপূর্ণ অবকাঠামো দখলের পরিকল্পনা করেছিল।

বুরকিনা ফাসোর সরকার দাবি করেছে, ওই মাস্টারমাইন্ডের মোবাইল ফোনে অভ্যুত্থান পরিকল্পনার অনেক প্রমাণ পাওয়া গেছে।

এদিকে অভ্যুত্থান চেষ্টার কথা জানার পর প্রেসিডেন্ট ইব্রাহিমের হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। যা ৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!