× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:০২ পিএম

রাশিয়াকে ধ্বংস করতে নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যুক্তরাজ্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যুক্তরাজ্য। নতুন এই ক্ষেপণাস্ত্র ২০০ কেজি বিস্ফোরক (ওয়্যারহেড) বহন করে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।

‘প্রজেক্ট নাইটফল’ নামের বিশেষ একটি প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্যের সরকারের ওয়েব পোর্টাল গভ ডট ইউকে নিশ্চিত করেছে এ তথ্য। 

এক প্রতিবেদনে গভ ডট ইউকে-তে বলা হয়েছে, এই প্রকল্পের সবগুলো ক্ষেপণাস্ত্র হবে নাইটফল সিরিজের অন্তর্গত। প্রতি মাসে ১০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে এবং এক একটি ক্ষেপণাস্ত্রের দাম পড়বে ৮ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকা)।

নাইটফল সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন যানবাহন থেকে নিক্ষেপ করা যাবে এবং প্রায় একসঙ্গে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে। ফলে এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে সবগুলো ক্ষেপণাস্ত্রকে আটকানো বেশ কঠিন হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ভাবছেন যে তিনি দায়মুক্তি পেয়ে গেছেন। এ কারণেই সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছেন তিনি এবং সামরিক লক্ষ্যবস্তুগুলোর পাশাপাশি বেসামরিক এলাকাতেও বোমা ফেলছে রুশ বাহিনী। তবে এত সহজে পুতিন ছাড় পাবেন না। ইউক্রেন লড়াই করবে এবং এ লড়াইয়ে যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের লৌহকঠিন প্রতিশ্রুতির নিদর্শন।’

রূপালী বাংলাদেশ

Link copied!