× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০১:৫৪ এএম

মাঝ আকাশে তুর্কিশ এয়ারলাইন্সের বিমানে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০১:৫৪ এএম

তুর্কিশ এয়ারলাইনস। ছবি : সংগৃহীত

তুর্কিশ এয়ারলাইনস। ছবি : সংগৃহীত

ইস্তাম্বুল থেকে স্পেনের বার্সেলোনাগামী তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বোমা আতঙ্কের ঘটনায় জরুরি অবতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিমানটি বার্সেলোনার এল প্রাট বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

তুর্কিশ এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, উড়োজাহাজটি বার্সেলোনার কাছাকাছি পৌঁছানোর সময় কেবিন ক্রুরা লক্ষ্য করেন, বিমানের এক যাত্রী ভেতরে একটি মোবাইল ইন্টারনেট হটস্পট চালু করেছেন। ওই হটস্পটের নামের মধ্যে বোমা হামলার ইঙ্গিত ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয় এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অবতরণের পর সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর স্পেনের নিরাপত্তা বাহিনী গার্দিয়া সিভিল বিমানটিতে তল্লাশি চালায়। দীর্ঘ ও সতর্ক তল্লাশির পর কোনো বিস্ফোরক বা ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। পরে বোমা সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

স্পেনের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এএনইএ জানিয়েছে, ঘটনার পরও বার্সেলোনার এল প্রাট বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

গার্দিয়া সিভিল জানায়, কে বা কারা এই ভুয়া হুমকির সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কের জাতীয় পতাকাবাহী এই বিমানসংস্থাটি আগেও একাধিকবার ভুয়া বোমা হুমকির শিকার হয়েছে। অতীতে সাধারণত লিখিত বার্তার মাধ্যমে দেওয়া এসব হুমকির কারণে বিভিন্ন সময়ে বিমানের জরুরি অবতরণ করতে হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!