× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৫৮ এএম

উগান্ডায় বিরোধীদলীয় নেতাকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৫৮ এএম

বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইন। ছবি : সংগৃহীত

বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইন। ছবি : সংগৃহীত

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো ঘোষণা হয়নি। ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)-এর বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোটগ্রহণ হয়। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনো এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেয়নি। ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, এখন দেশের শীর্ষ বিরোধী নেতা। নির্বাচনি প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ দিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন। তবে ববিকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!