× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:২৩ পিএম

আইসিসির মামলা চলাকালীন নেতানিয়াহুর ‘বোর্ড অব পিস’-এ যোগদান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:২৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ মামলার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) নেতানিয়াহুর দপ্তর সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানায়।

নেতানিয়াহুর এই সিদ্ধান্ত আসে এমন সময়, যখন আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ট্রাম্প গাজায় ইসরায়েল ও হামাস যুদ্ধের অবসান ঘটাতে তার বিশ দফা পরিকল্পনার অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেন। তিনি একে ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে আখ্যা দেন।

তবে এই বোর্ডে নেটানিয়াহুর অংশগ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে। বোর্ডটি ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে এবং তার নিয়ন্ত্রণাধীন হবে। এর আগে নেতানিয়াহুর অফিস নির্বাহী বোর্ডের কমিটির গঠন নিয়ে সমালোচনা করেছিল।

এই বোর্ড জাতিসংঘের চলমান শান্তি কার্যক্রম ও কূটনৈতিক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কূটনীতিকদের একটি অংশ।

ইসরায়েলের পাশাপাশি ইতোমধ্যে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম ট্রাম্পের এই উদ্যোগে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!