× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৫ পিএম

তৈরি হচ্ছে ‘স্বর্ণের সড়ক’ 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:০৫ পিএম

গোল্ড স্ট্রিট। প্রতীকী ছবি

গোল্ড স্ট্রিট। প্রতীকী ছবি

বিশ্বে প্রথমবারের মতো স্বর্ণ দিয়ে সড়ক তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ‘গোল্ড স্ট্রিট’ নামে পরিচিত এই সড়কটি নির্মিত হবে দুবাইয়ের নতুন ঘোষিত শহর গোল্ড ডিস্ট্রিক্টে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই আনুষ্ঠানিকভাবে গোল্ড ডিস্ট্রিক্ট চালু করার সময় এ ঘোষণা দেয়।

জানা গেছে, ‘হোম অব গোল্ড’ হিসেবে পরিচিত হতে যাওয়া দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও গহনা সংশ্লিষ্ট সব কার্যক্রম এক জায়গায় নিয়ে আসা হবে। এর মধ্যে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন ট্রেড, বিনিয়োগ, সুগন্ধি, প্রসাধনী এবং লাইফস্টাইল খাত অন্তর্ভুক্ত থাকবে। পুরো এলাকায় এক হাজারের বেশি খুচরা বিক্রেতা কার্যক্রম চালাবে।

ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিশক জুয়েলারির মতো বড় ব্র্যান্ড সেখানে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। জুয়েলারি প্রতিষ্ঠান জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়, ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ শোরুম চালুর পরিকল্পনাও ঘোষণা করেছে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি করেছে। দেশটির প্রধান স্বর্ণ বাণিজ্য অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বিশ্লেষকদের মতে, গোল্ড স্ট্রিট ও গোল্ড ডিস্ট্রিক্ট দুবাইকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্যের আরও শক্তিশালী কেন্দ্রে পরিণত করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!