× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৭ এএম

বিমান বিধ্বস্তে মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৩৭ এএম

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ছবি : সংগৃহীত

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।  

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যেসব ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।

জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি।  বিমানে ছিলেন অজিতসহ মোট ছ’জন। এর মধ্যে অজিতসহ আরও তিনজন নিহত হন। 

দুর্ঘটনার ছবি-ভিডিও দেখার পর বিমানে থাকা যাত্রীরা কতটা সুস্থ এবং নিরাপদে রয়েছেন, তা নিয়ে সন্দেহ বাড়ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!