× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:২৬ পিএম

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ২৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:২৬ পিএম

বাস দূর্ঘটনা।  ছবি : সংগৃহীত

বাস দূর্ঘটনা। ছবি : সংগৃহীত

দক্ষিণ তুরস্কের আন্তালিয়া প্রদেশে ভেজা আবহাওয়ার মধ্যে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি প্রকাশিত ছবিতে দেখা যায়, আন্তালিয়া শহরের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে অবস্থিত দোসেমেয়াল্তি জেলায় একটি হাইওয়ের স্লিপ রোডের পাশের বাঁধের নিচে উল্টে পড়ে আছে বাসটি।

প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি সংবাদ সংস্থা ডিএইচএ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেকিরদাগ থেকে রাতভর যাত্রা করা বাসটি দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী ছিটকে পড়েন।

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন কেন্দ্র আন্তালিয়া সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের কবলে রয়েছে। এ প্রসঙ্গে গভর্নর সাহিন টিআরটি-কে বলেন, ‘রাস্তাটি ভেজা ছিল এবং এলাকায় কুয়াশা ছিল। এটি গতি বাড়ানোর জন্য উপযুক্ত স্থান নয়। তবে ধারণা করা হচ্ছে, বাসটি দ্রুত গতিতে চলছিল।’

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Link copied!