× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:৪২ পিএম

গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১৮

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:৪২ পিএম

সন্তান হারা এক মায়ের আহাজারি। ছবি : সংগৃহীত

সন্তান হারা এক মায়ের আহাজারি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতেে আইডিএফের রাতভর চালানো হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।  গাজার সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য নিশ্চিত করে।  

নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের’ জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন। এ ছাড়া, এই যুদ্ধে গাজায় অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৭৫ জন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

রূপালী বাংলাদেশ

Link copied!