× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৩১ পিএম

ভারতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৩১ পিএম

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় ধাক্কা। ছবি : সংগৃহীত

এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় ধাক্কা। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় যাত্রীবাহী দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেলেও বিমান দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের সাথে এই ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ডিজিসিএ জানায়, সংঘর্ষে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৭৯১ বিমানের ধাতব অংশে ক্ষতি হয়েছে। উভয় বিমানই ছিল এয়ারবাস এ৩২০ মডেলের। ঘটনার পরপরই দুই বিমানকে পার্কিং বে-তে ফিরিয়ে এনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে, ইন্ডিগোর বিমানটি হায়দরাবাদ থেকে এসে রানওয়েতে ঘোরার সময় দুই বিমানের পরস্পরের ডানার সঙ্গে লেগে যায়। এতে উভয় বিমানের ধাতব অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিমানটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরিদর্শনের মধ্য দিয়ে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

এয়ার ইন্ডির এক মুখপাত্র জানান, তাদের এ৩২০ বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়। সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে এবং গ্রাউন্ড টিম যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!