× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০০ পিএম

ইসরায়েলি কারাগার থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলি কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া ৫৪ ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষসম্বলিত ডজনখানেক বাক্স ফেরত দিয়েছে দখলদারে ইসরায়েল। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে এসব মরদেহ গাজায় হস্তান্তর করা হয়। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রেড ক্রসের যানবাহনে ৫৪টি লাশ ও মানব দেহাবশেষ থাকা ৬৬টি বাক্স গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লাশ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা দল অনুমোদিত চিকিৎসা প্রটোকল অনুসরণ করে ফরেনসিক প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারগুলো লাশ শনাক্ত করার সুযোগ পাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষায়িত কমিটির সমন্বয়ে মরদেহগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও নথিভুক্তকরণ প্রক্রিয়া চলমান রয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলর ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই এই মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ঘোষিত জানুয়ারি মাসের যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলের অতিরিক্ত সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর বিধান রয়েছে। জাতিসংঘের হিসাবে, গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত। এই বর্বর হামলায় আরও অনেকে আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

হামলাগুলো বাস্তুচ্যুতদের তাঁবু, একটি বাড়ি এবং বেসামরিক মানুষের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন এলাকায় গোলাবর্ষণে একজন প্যারামেডিকসহ দুজন নিহত এবং আরও ১২ জন আহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!