ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) সফর করেছেন—এমন কোনো বিদেশি নাগরিককে সাময়িকভাবে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এক বিবৃতিতে কানাডার জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন এই ব্যবস্থা সোমবার (২০ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট থেকে কার্যকর হবে।
কর্তৃপক্ষের ভাষ্য, ইবোলার সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি অস্থায়ী সতর্কতামূলক পদক্ষেপ।
সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন