× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম

গবেষণা ও উদ্ভাবনে অংশীদারিত্বে ইউল্যাব-হুয়াওয়ের মতবিনিময়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই অনুষ্ঠিত এ সভায় প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা, শিল্প-শিক্ষা সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সম্ভাব্য অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

হুয়াওয়ে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন। তাঁর সঙ্গে ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই। ইউল্যাবের পক্ষে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

এ সময় হুয়াওয়ে প্রতিনিধিদলকে ইউল্যাবের নবপ্রতিষ্ঠিত ফিউচার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ল্যাবরেটরি সম্পর্কে অবহিত করা হয়। শিল্প, শিক্ষা ও সমাজের জন্য একটি উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই ল্যাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনায় তারা আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া গবেষণা, নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!