× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৪ পিএম

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক হতে পারে ১৯ ফেব্রুয়ারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৪ পিএম

যুদ্ধ বিধ্বস্ত গাজা ।  ছবি : সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত গাজা । ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহ করতে আগামী ১৯ ফেব্রুয়ারি  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন। গত শুক্রবার ট্রাম্প এই বৈঠকে যোগ দেওয়ার জন্য সব পক্ষকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বলে জানা যায়। বৈঠকটি হবে ওয়াশিংটনের পিস ইন্সটিটিউটে।

এই বৈঠকে অংশ নেবেন শান্তি বোর্ডে যোগ দিতে জানুয়ারিতে ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করা বিশ্ব নেতারা-সহ গাজার নির্বাহী কমিটির সদস্যরা। এই কমিটি গাজায় শাসনক্ষমতা, নিরাপত্তা এবং নতুন করে শুরু করা উন্নয়নকাজ তদারক করবে। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা শনিবার এ খবর জানিয়েছেন।

তবে তারা বলছেন, বিশ্ব নেতাদের কয়জন ট্রাম্পের শান্তি পর্ষদের প্রথম বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এখন পর্যন্ত বিশ্ব নেতাদের অন্তত একজন বৈঠকে অংশ নেবেন বলে নিশ্চিত করে জানিয়েছেন। তিনি হলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবার্ন। তিনি ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন।

শান্তি বৈঠকে যোগ দিতে অরবার্ন ওয়াশিংটনে যাবেন বলে জানিয়েছেন। ট্রাম্প জানুয়ারির শেষ দিকে এই শান্তি পরিষদ চালু শুরু করেন। তিনি এই পরিষদের চেয়ারম্যান। 

এতে বিশেষজ্ঞদের কেউ কেউ এই ভেবে উদ্বিগ্ন যে, এই শান্তি পরিষদ জাতিসংঘের কার্যক্রমকে ক্ষুন্ন করতে পারে। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর সেখানকার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ড অব পিস-কে।

ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বোর্ডের নির্বাহী কমিটিতে রয়েছেন।

অন্তত ৫০ টি দেশ এই পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে। এর মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদেশগুলোও যেমন আছে তেমনি আছে শত্রুদেশ রাশিয়া এবং চীন।

রূপালী বাংলাদেশ

Link copied!