× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৩২ এএম

রুশ জেনারেলকে গুলি করে দুবাই পলায়ন, তবুও শেষরক্ষা হয়নি অভিযুক্তর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৩২ এএম

লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। ছবি: সংগৃহীত

লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আটক করা হয়েছে। পরে তাকে রাশিয়ার কাছে প্রত্যর্পণ করেছে আমিরাতি কর্তৃপক্ষ।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তা ও তদন্তকারীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মস্কোর ভোলোকোলামস্ক মহাসড়কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করা হয়। দুর্বৃত্তরা সাইলেন্সারযুক্ত মাকারভ পিস্তল দিয়ে তাকে তিনবার গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আলেক্সেয়েভের স্ত্রী জানিয়েছেন, বর্তমানে তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং কথা বলতে পারছেন।

রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে জানায়, লিউবোমির কোরবা নামের ওই সন্দেহভাজনকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। রুশ তদন্তকারীদের দাবি, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কোরবাকে এই হামলার দায়িত্ব দেয়। রাশিয়া এই হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও কিয়েভ তা অস্বীকার করেছে।

রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এফএসবি কর্মকর্তারা চোখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে রাশিয়ায় একটি ছোট বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।

এফএসবি আরও জানিয়েছে, এ ঘটনায় আরও দুই সহযোগীকে শনাক্ত করা হয়েছে। তারা দুজনই রুশ নাগরিক। তাদের মধ্যে ভিক্টর ভাসিনকে মস্কোতে আটক করা হয়েছে। আর জিনাইদা সেরেব্রিতস্কায়া নামের অপর সহযোগী ইউক্রেনে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন রুশ তদন্তকারীরা।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করতে সহযোগিতা করায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কোরবাকে কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংযুক্ত আরব আমিরাত।

রূপালী বাংলাদেশ

Link copied!