× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৩ এএম

নির্বাচনে জিতলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৫৩ এএম

জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন। ছবি : সংগৃহীত

জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে ‘অগ্রাধিকার’ দেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। ক্ষমতায় গেলে ভারতে সফরের ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

এনডিটিভিকে জামায়াতের আমির বলেছেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর ভোট হচ্ছে বাংলাদেশে। এ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচনকে ঘিরে পুরো বাংলাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবারের ভোটে জামায়াতের জয়ের ব্যাপারে আশাবাদী অনেকেই। তবে এই দলটির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সহিংসতায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

এ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এনডিটিভিকে জামায়াতের আমির বলেন, ‘বাংলদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি, প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিই না।’

ভারতে সফরের ব্যাপারে তিনি বলেন, ‘ভারতে সফরের ব্যাপারে আমার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

রূপালী বাংলাদেশ

Link copied!