× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০১:১৭ পিএম

ভূমিকম্পে রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০১:১৭ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

বিশ্ব: শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে রোববার সকালে কেঁপে ওঠে রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপ। ভূমিকম্পের আঘাতের পর সেখানে সক্রিয় হয়ে উঠে একটি আগ্নেয়গিরি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর আকাশে কয়েক মাইল ছাই-য়ে ছেয়ে যায়। শিভেলুচ নামের এই আগ্নেয়গিরিটি কামচাতকা উপদ্বীপের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ২৮০ মাইল দূরে অবস্থিত। সেখানে প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ বসবাস করেন।

বার্তাসংস্থা টাস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উপর পর্যন্ত উঠেছে। এছাড়া আগ্নেয়গিরি থেকে গড়িয়ে নিচে নেমে এসেছে লাভা।

তবে, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসাথে ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে বা  হয়নি সে বিষয়ে নিশ্চিতের জন্য সেখানকার ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

 

আরবি/এস

Link copied!