ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেদারল্যান্ডস হাইকমিশন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
ফেসবুকে পোস্টে, নেদারল্যান্ডস-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্কের প্রশংসা করা হয় এবং নিকট ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে। ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। আসার ৬ দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। শোক সামলিয়ে দলকে বিজয়ী করে অবশেষে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান।

