× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫২ পিএম

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৩:৫২ পিএম

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা নিহত ৬। ছবি : সংগৃহীত

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা নিহত ৬। ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যের মারিলিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সাও পাওলো অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। 

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে, বাসটি উত্তর-পূর্ব রাজ্য মারানহাও থেকে কৃষি শ্রমিকদের নিয়ে দক্ষিণের সান্তা ক্যাটারিনা রাজ্যে আপেল সংগ্রহের জন্য যাচ্ছিল।

ব্রাজিলের সংবাদপত্র ‌ফোলহা দে এস পাওলো জানিয়েছে, বাসটির বাম পাশের পেছনের টায়ার হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ

ফেব্রুয়ারির শুরুতে, উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস রাজ্যে একটি বাস বাঁক নেওয়ার সময় রাস্তা থেকে উল্টে গেলে কমপক্ষে ১৬ জন নিহত হন। অক্টোবরে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে একটি বাসে নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত হন।

পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ/ সাদেক

Link copied!