× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৫ পিএম

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস। বিমান ঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় এই ফাইটার জেট।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনীর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

 

ভারতীয় বিমানবাহিনী জানায়, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় এই দুর্ঘটনা হয়। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেছেন।

জানা যায় এটি তেজাসবহরের তৃতীয় বড় দুর্ঘটনা। ২০২৪ সালের মার্চে প্রথম দুর্ঘটনাটি ঘটে। ওই সময় রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিমানটি নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

এরপর ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!