× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৮ এএম

‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ট্রাম্প

আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ‘স্টেট অব দ্য ইউনিয়ন’-এ ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথা অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে তিনি এ ভাষণ প্রদান করছেন।

দেশজুড়ে সফরের সময় যে বার্তাটি তিনি প্রায়ই দেন, নিজের ভাষণ শুরু করতে গিয়ে সে কথারই পুনরাবৃত্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে; আগের চেয়ে বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ এবং যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে।’

নির্বাচনি প্রচারের সময়কার সেই পরিচিত বক্তব্যের সূত্র ধরে ট্রাম্প আরও বলেন, আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে। চলতি বছরের শেষ দিকে উদ্‌যাপিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রেসিডেন্সিকে ‘যুগান্তকারী পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেন।

প্রায় এক ঘণ্টার এ দীর্ঘ ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নীতি ও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোকপাত করছেন।

ট্রাম্প যখন ভাষণ শুরু করেন, তখন তার সমর্থকরা ‘ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।

রূপালী বাংলাদেশ

Link copied!