× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪৭ পিএম

ইরান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে স্কুল বন্ধের ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাহরাইন সতর্ক অবস্থানে রয়েছে।

এ প্রেক্ষাপটে দেশটির শিক্ষা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাহরাইনের সব স্কুল বন্ধ থাকবে। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

এর আগে ইরানের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল। দেশটিতে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ আলোচনা-সমালোচনার পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় ইরানে প্রায় ৫১ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ইরানে হামলার পর দেশটিতেও পাল্টা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

Link copied!