ইরানের হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯০ জন।
প্রদেশের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সহকারী আহমেদ নাফিসি স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার সময় সকালে বিদ্যালয়ে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। আহতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম এখনো চলছে।
গত ১৭ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের নিকটবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ায় এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ১৫০টিরও বেশি বিমান মোতায়েন করে।
এদিকে তেল আবিব দাবি করেছে, তেহরানের প্রাসাদ সম্পূর্ণরূপে ধ্বংস করাসহ ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি আজ ভোরে হামলায় নিহত হয়েছেন ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন