ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের রাষ্ট্রায়ত্ত একাধিক সংবাদমাধ্যমে সাইবার হামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:৫২ পিএম
প্রতীকী ছবি।

ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও অনলাইন প্লাটফর্ম সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সামরিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ‘ব্যাপক আকারে’ সাইবার অভিযান শুরু হয়েছে। এতে দেশের কয়েকটি প্রধান অভ্যন্তরীণ সংবাদমাধ্যম প্লাটফর্মের কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং আধা-সরকারি বার্তা সংস্থা ইসনার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

এ ছাড়া, ইরানে বহুল ব্যবহৃত কিছু অনলাইন অ্যাপ্লিকেশনও বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে, তবে হামলার প্রকৃতি বা উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।