মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার ইরানের মাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলায় ইরানের ফার্স প্রদেশের একটি জিমনেসিয়ামে ১৫ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে ফার্সের সংবাদদাতাদের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে লামার্দ শহরের একটি জিমনেসিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের এই সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগে ইরানের হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯০ জন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন