× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৪৩ এএম

মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৪৩ এএম

মাহমুদ আহমাদিনেজাদ

মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন, সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন।

নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলো এজেন্সিকে এ তথ্য জানান। তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাবেক প্রেসিডেন্ট সম্পূর্ণ ভালো আছেন বলেও জানান।

তিনি আরও জানান, শনিবার তার নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।

এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। 

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন ৬৯ বছর বয়সি মাহমুদ আহমাদিনেজাদ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!