× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:০৭ পিএম

খামেনির মরদেহ দেখতে পারবে সবাই, উন্মুক্ত করল তেহরান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ তেহরানের মোসাল্লা কমপ্লেক্সে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে।

আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খামেনির শেষকৃত্য প্রক্রিয়া স্থানীয় সময় রাত ১০টা থেকে শুরু হবে এবং পরর্বতী তিন দিন ধরে দর্শনের জন্য খোলা থাকবে। মোসাল্লা কমপ্লেক্স তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বৃহৎ প্রার্থনা কেন্দ্র, যেখানে অতীতে খামেনি জনসাধারণের উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং এই জায়গাটিতে শুক্রবারের নামাজ অনুষ্ঠিত হতো।

ইরানের ইসলামিক প্রচারণা পরিষদের প্রধান হোজ্জাতোলেসলাম মাহমুদি জানিয়েছেন, বিদায় অনুষ্ঠান তিন দিন ধরে চলবে এবং এর পরে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, মোসাল্লা দর্শনার্থীদের স্বাগত জানাবে এবং প্রিয়জন বিদায় অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ৮৬ বছর বয়সী আলি খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। তিনি ইরানে মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে লৌহ শাসন প্রতিষ্ঠা করেছিলেন।

Link copied!