× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:৫৯ পিএম

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ শতাধিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানান, বুধবার সকালে দেশটির জলসীমার কাছে ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরানি জাহাজ থেকে জরুরি বার্তা পাওয়ার পরপরই শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে হামলার বিস্তারিত বা সম্ভাব্য দায়ীদের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাহাজটি দেশের দক্ষিণাঞ্চলের গ্যাল উপকূলে দুর্ঘটনার সংকেত দেয়। আহতদের গ্যালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!