× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:২০ পিএম

বিস্ফোরণে কেঁপে উঠলো তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এসব প্রতিবেদনের বরাত দিয়ে খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আঘাত হানে। এ ছাড়াও তেল আবিবসহ দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। 

এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এর ধাতব টুকরো বা শ্র্যাপনেল নিচে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত শনিবার ইরানের সাথে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। 

ইরান ও ইসরায়েলের মধ্যে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে।

রূপালী বাংলাদেশ

Link copied!