× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

ইরানের কাছে নাস্তানাবুদ ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে একটি ভিডিও ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা ইনফ্রারেড ফুটেজে আইডিএফ দাবি করে, তারা একটি এমআই-১৭ হেলিকপ্টারসহ ইরানের বিভিন্ন সামরিক সম্পদে আঘাত হেনেছে। তবে ভিডিওটি প্রকাশের পরই অনলাইনে শুরু হয় তীব্র সমালোচনা।

অনেক ব্যবহারকারী দাবি করেন, ভিডিওতে যে লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে তা আসলে কোনো বাস্তব হেলিকপ্টার নয়; বরং মাটিতে আঁকা একটি হেলিকপ্টারের ছবি। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন- যদি সত্যিকারের হেলিকপ্টার হতো, তাহলে বোমা হামলার পর পাখাগুলোকে হামলার আগের মতো একই রকম দেখা যেত না। তোমরা একটা ছবিতে বোমা মেরেছ, বেকুব কোথাকার, এমনটি জানিয়েছে এনডিটিভি।

আরেক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, ইসরাইল শিশুভর্তি স্কুল আর মাটিতে চক দিয়ে আঁকা ছবিতে বোমা মারায় খুব দক্ষ।

অন্যদিকে কিছু ব্যবহারকারী ভিডিওর ধোঁয়ার গতিপথ ও তাপমাত্রার পার্থক্যের বিশ্লেষণ তুলে ধরে বলেন, এটি কোনো ডিকয় নয়; বরং সত্যিকারের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এ নিয়ে আইডিএফ এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দেওয়ায় বিতর্ক আরও বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সপ্তাহব্যাপী সংঘাতে এ পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ৩৩২জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  শুক্রবার (৬ মার্চ) সকালে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে।

সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কলিভান্দ জানিয়েছেন, এই অভিযানে অন্তত ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯০টিই সাধারণ মানুষের ব্যক্তিগত ঘরবাড়ি, যা এই সংঘাতের মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!