× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৩৭ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ‘ঐকমত্যে’ অ্যাসেম্বলি অব এক্সপার্টস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে খামেনির ছবি হাতে এক নারী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে খামেনির ছবি হাতে এক নারী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে। রোববার (৮ মার্চ) বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহদি মিরবাঘেরির বরাতে ইরানি সংবাদসংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, নেতা নির্বাচন প্রক্রিয়ায় এখনো ‘কিছু প্রতিবন্ধকতা’ রয়ে গেছে; যার সমাধান করা প্রয়োজন। এর আগে গতকাল শনিবার বিশেষজ্ঞ পরিষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান, সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পরিষদ সদস্যরা ‘এক দিনের মধ্যে’ বৈঠকে বসবেন।

  • খামেনির উত্তরসূরি নির্বাচনে স্বশরীরে নয়, বরং দূরবর্তী বৈঠক হবে।
  • পছন্দের উত্তরসূরি নির্বাচনে ‘যুক্তরাষ্ট্রের শত্রুতা’ একটি বড় প্রভাবক হবে।
  • ট্রাম্প বলেছেন, খামেনি পুত্র হচ্ছেন তার সম্ভাব্য উত্তরসূরি।
  • ট্রাম্প জানান, খামেনি পুত্র মোজতাবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে  ‘অগ্রহণযোগ্য ’ । 

ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, পরিষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। সেটি হলো, চূড়ান্ত সিদ্ধান্ত সশরীর বৈঠকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক কি না, নাকি এমন আনুষ্ঠানিকতা ছাড়াই ঘোষণা করা সম্ভব।

নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পরিষদের আরেকজন সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সশরীর উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নয়। এ সদস্য আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল—ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে, যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়। বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, ‘এমনকি ‘‘বড় শয়তান’’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।’

উল্লেখ্য, কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ। সেসময় ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ব্যক্তিগত হস্তক্ষেপের কথা জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!