× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক

ইউটিউব

টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh

লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh

হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh

En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

ইরানকে ফাঁসাতে শাহেদ ড্রোনের নকল তৈরি করে মধ্যপ্রাচ্যে হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেলশিল্প এলাকায় আগুনের কুণ্ডলী ও ধোঁয়া। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেলশিল্প এলাকায় আগুনের কুণ্ডলী ও ধোঁয়া। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ‘শত্রু’ পক্ষকে দায়ী করেছে তেহরান। ইরানের অভিযোগ, শত্রু পক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশগুলোতে হামলা চালাচ্ছে, যাতে এর দায় তেহরানের ওপর চাপানো যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর যৌথ কমান্ড থেকে এ অভিযোগ করা হয়েছে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। ইরান সাধারণত ‘শত্রু’ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুঝিয়ে থাকে।

দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে (মূলত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলো।

সংযুক্ত আরব আমিরাত রোববার (১৫ মার্চ) সকালে একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে বেজেছে সতর্ক সংকেত (সাইরেন)। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকায় তারা ১০টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

আজকের বিবৃতিতে ইরান কোনো প্রমাণ ছাড়া দাবি করেছে, তাদের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের নকল (যা ‘লুকাস’ নামে পরিচিত) ব্যবহার করে তুরস্ক, ইরাক ও কুয়েতসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের ‘অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে’ আঘাত হানা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!