যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হলে সম্ভাব্য ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ অর্থাৎ পারমাণবিক হামলার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা।
বুধবার (১৮ মার্চ) মার্কিন সংবাদ সংস্থা পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএইচও-এর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানা বালখি এ প্রস্তুতির কথা জানান।
সাক্ষাৎকারে হানা বালখি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার সিদ্ধান্তের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা সম্ভাব্য পারমাণবিক ঘটনার বিষয়ে ‘সতর্ক অবস্থায়’ রয়েছেন।
একটি পারমাণবিক হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে জানিয়ে তিনি বলেন, ঘটে, আর সেটিই আমাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে।
তিনি আরও বলেন, আমরা যতই প্রস্তুতি নিই না কেন, সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করার কোনো উপায় নেই।
এটি পুরো অঞ্চলকে প্রভাবিত করবে জানিয়ে তিনি বলেন, যদি এমন কিছু ঘটে, তবে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি কয়েক দশক ধরে থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন