× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:৩৫ এএম

৪ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৯:৩৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের চরম আকার ধারণ করেছে। বুধবার দিবাগত রাতে সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে একযোগে বড় ধরনের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের আকাশ লক্ষ্য করে ইরানের ছোড়া চারটি শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। আকাশেই এগুলো ধ্বংস করা সম্ভব হলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে আছড়ে পড়ে। তবে রিয়াদে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এদিকে কাতারের রাস লাফান এলাকায় হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি উৎপাদন কেন্দ্র। 

কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর দিয়েও গত ২৪ ঘণ্টায় বড় ধকল গেছে। দেশটির সামরিক সূত্রে জানা গেছে, একদিনেই ১৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কুয়েতে এ ধরনের মোট ৪২১টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি গত এক দিনেই দেশটিতে ৯৪ বার বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়েছে।

জানা যায়, বাহরাইনেও একইভাবে সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে। দেশটির প্রশাসন বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। 

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার আশপাশের এলাকা খালি করার নির্দেশ দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!