× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:২৫ এএম

সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, শিশুসহ নিহত ৬৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ১০:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুদানের সংঘাতকবলিত দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় ১৩ শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল-দেইনের ‘আল-দেইন টিচিং হাসপাতালে’ এই হামলা চালানো হয়। নিহতের তালিকায় একাধিক রোগী ছাড়াও দুইজন নারী নার্স এবং একজন পুরুষ চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে। হামলায় আরও অন্তত ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজন স্বাস্থ্যকর্মী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, এই হামলায় হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্রটি বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে, যা পুরো শহরের জরুরি স্বাস্থ্যসেবাকে বিপর্যস্ত করে তুলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এই ট্র্যাজেডির ফলে সুদানের যুদ্ধে স্বাস্থ্য স্থাপনায় হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২,০০০ ছাড়িয়ে গেল।

ডব্লিউএইচও-র তথ্যমতে, গত প্রায় তিন বছরের এই যুদ্ধে স্বাস্থ্যখাতে মোট ২১৩টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে, যেখানে এ পর্যন্ত ২,০৩৬ জন প্রাণ হারিয়েছেন।

তবে এই হামলার পেছনে সুদান সেনাবাহিনী নাকি আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে দেশটিতে এই দুই বাহিনীর মধ্যে ভয়াবহ ক্ষমতা দখলের লড়াই চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!