× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:০৬ পিএম

ওমানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নিহত ৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যায় ভেসে যাওয়া গাড়িতে অন্তত ৫ জন নিহত হয়েছে। সোমবার (২৩ মার্চ) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমান সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বারকা উইলায়তের একটি ওয়াদিতে ১০ জন যাত্রী বহনকারী একটি গাড়ি ভেসে যায়। এতে ৭ জনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এদিকে, আরেক ঘটনার সময় আল-মাওয়িল উইলায়তের একটি ওয়াদিতে গাড়ি ভেসে গেলে ২ জন নাগরিক নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনাগুলো দেশজুড়ে চলমান ভারী বৃষ্টিপাতের কারণে ঘটেছে।

উল্লেখ্যঃ ওমান সাম্প্রতিক বছরগুলোতে প্রাণঘাতী বন্যার সম্মুখীন হয়েছে। এপ্রিল ২০২৪ সালে হঠাৎ বন্যায় অন্তত ২০ জন নিহত হয় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!