× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৫৯ এএম

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে হতাহত শতাধিক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৫৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণ আমাজন অঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির বিমান বাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। 

বিমানটিতে সেনাসদস্য ও ক্রুসহ মোট ১২৫ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুতুমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা স্থানীয় সংবাদমাধ্যম 'নোটিসিয়াস কারাকল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ৭০ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ২১ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, লকহিড মার্টিনের তৈরি ওই হারকিউলিস বিমানটি পেরু সীমান্তের কাছে পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়ন করছিল। রানওয়ের শেষ প্রান্তে পৌঁছানোর পরপরই বিমানটি কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের কর্মী এদুয়ার্দো সান জুয়ান কালেজাস জানান, উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটির একটি ডানা গাছের সাথে ধাক্কা খায় এবং এটি সজোরে মাটিতে আছড়ে পড়ে। 

বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং ভেতরে থাকা সামরিক সরঞ্জাম বা বিস্ফোরক জাতীয় কিছুতে বিস্ফোরণ ঘটে।

জানা যায়, অঞ্চলটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাধারণ মানুষ মোটরসাইকেলের পেছনে করে আহত সেনাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে সামরিক যানবাহন ঘটনাস্থলে পৌঁছালেও ধ্বংসাবশেষের তীব্র তাপ ও বনের ঘনত্বের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নিজের মেয়াদের শেষ সময়ে এসে তিনি সামরিক বাহিনীর আধুনিকায়নে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন। 

তিনি বলেন, আমাদের তরুণ সেনাদের জীবন নিয়ে আর কোনো দেরি সহ্য করা হবে না। যদি কোনো কর্মকর্তা আধুনিকায়নের এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হন, তবে তাদের দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, বিধ্বস্ত হওয়া এই সি-১৩০ হারকিউলিস বিমানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া তিনটি বিশেষ বিমানের একটি। 

রূপালী বাংলাদেশ

Link copied!