ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে সবাই নিরাপদে আছেন।
ঘটনাটি ঘটে সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট DL104 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির বাম ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং আগুন ধরে যায় বলে জানা গেছে।
পাইলটরা তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি ঘুরিয়ে পুনরায় বিমানবন্দরে ফিরিয়ে আনেন এবং নিরাপদে অবতরণ করান।
বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও ক্রু সদস্যদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র: আল জাজিরা

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন