× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ হয়েছে, আলোচনা নয় : ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৫৮ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পেয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, দুই দেশ কোনো আলোচনায় বসেছে।

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা কখনোই ভালো নয়। আগে একবার চুক্তি (২০১৫ সালের পারমাণবিক চুক্তি) হলেও যুক্তরাষ্ট্র তা থেকে বেরিয়ে গিয়েছিল। তাই ওয়াশিংটনের ওপর আমাদের আস্থা এখন শূন্যের কোঠায়। আমরা তাদের মধ্যে কোনো সততা দেখছি না।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাঝেই ইরান দুবার হামলার শিকার হয়েছে। ফলে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়ায় যাওয়ার সদিচ্ছা তেহরানের নেই।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যুদ্ধ শেষ করতে চাইলেও ইরান যদি শর্ত না মানে, তবে তারা ‘বোমা ফেলে আলোচনা’ চালিয়ে যেতে প্রস্তুত।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের বিষয়ে আরাগচি বলেন, যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, কেবল তাদের জন্যই এই পথ বন্ধ রাখা হয়েছে। কোনো দেশ যদি স্থলপথে হামলার চেষ্টা করে, তবে ইরান তার কড়া জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!