× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৫৭ এএম

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৫৭ এএম

বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

বিমানের ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

ক্রিমিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এই তথ্য প্রকাশ করে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৫০০) একটি নিয়মিত ফ্লাইটের সময় এএন-২৬ মডেলের বিমানটির সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি খাড়া পাহাড়ের গায়ে আছড়ে পড়ে। 

পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলের পার্বত্য অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রী নিহত হয়েছেন। কোনো আরোহীই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন) চিহ্ন পাওয়া যায়নি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিগরি বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন বর্তমানে ঘটনাস্থলে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলটি বেশকিছু বড় দুর্ঘটনার কবলে পড়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!